আইপিপি চুক্তি, আওয়ামী লীগ সরকার, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট চুক্তি

আওয়ামী আমলে করা সকল আইপিপি চুক্তি রিভিউ করবে সরকার : অর্থ উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বা আইপিপির সকল চুক্তি পর্যালোচনা করবে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্পর্কিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় অনেকগুলো আইপিপি বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট চুক্তি হয়েছিল। এই চুক্তিতে কতগুলো অসম্ভব ক্লজ ছিল। এগুলো রিভিউ বা পর্যালোচনা করার দরকার রয়েছে। এখানে কিছু বিদেশি কোম্পানিও রয়েছে। সেগুলোও রিভিউ করার দরকার আছে।

তিনি বলেন, এই সম্পর্কে হাইকোর্টের একটি নির্দেশনা দেয়া আছে। এটা আমরা আলোচনা করে দেখেছি যে এখানে রিভিউ করার প্রয়োজন আছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য আনা হয়েছিল। আমরা তা অনুমোদন করে দিয়েছি।

এখানে আইনি সহায়তার প্রয়োজন পড়বে বলে জানান অর্থ উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top