আখের রস, প্রাকৃতিক এনার্জি ড্রিংক, কোমল পানীয়

আখের রস খাওয়া ভালো নাকি ক্ষতি?

গরমে গলা শুকিয়ে এলে অনেকেই কোমল পানীয়ের বদলে আখের রস বেছে নেন। প্রাকৃতিক স্বাদের এই পানীয় শরীর ঠান্ডা রাখে, ক্লান্তি কমায় এবং সাময়িক শক্তি জোগায়। এতে থাকে নানা খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যার কারণে একে অনেকে ‘প্রাকৃতিক এনার্জি ড্রিংক’ও বলেন।

তবে পুষ্টিবিদ অরিজিৎ দে সতর্ক করেছেন- আখের রসে গ্লাইসেমিক ইনডেক্স বেশি, ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একদমই উপযুক্ত নয়। আবার অতিরিক্ত খেলে এটি রক্ত পাতলা করা, কোলেস্টেরল বাড়ানো, এমনকি হৃদরোগ ও মেটাবলিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

গরমে খোলা জায়গায় রাখা আখের রস খেলে ডায়রিয়া, পেট খারাপ বা সংক্রমণের ঝুঁকিও থাকে। এছাড়া, এতে থাকা পলিকোসানল কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যা, মাথাব্যথা বা হজমের সমস্যার কারণ হতে পারে।

কীভাবে খাওয়া ভালো?

পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি রস খেতে হবে।
খালি পেটে নয়, খাবারের ১–২ ঘণ্টা পর খাওয়া উচিত।
লেবু, আদা বা পুদিনা মিশিয়ে খেলে হজমে সহায়ক হয়।
মাঝে মাঝে ১–২ গ্লাস খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন বা অতিরিক্ত নয়।

আখের রস প্রাকৃতিক ও সতেজকর হলেও ঝুঁকি এড়াতে সঠিক সময়, পরিমাণ ও পরিচ্ছন্নতা মেনে খাওয়াই সবচেয়ে জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top