মহানবী সা:-কে অবমাননা, তালেবান সরকার, আফগানিস্তান

আফগানিস্তানে ইসলাম ও মহানবী সা:-কে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড

আফগানিস্তানে ইসলাম ও মহানবী সা:-কে অবমাননার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আফগানিস্তানের একটি প্রাদেশিক আদালত।

দেশটির ‘সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ’ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিগগিরই এই রায় কার্যকর করা হবে।

খাইবার জানান, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি পাকতিকা প্রদেশের জানি খেল জেলার বাসিন্দা। ইসলাম ও নবীজি সা:-কে অবমাননার দায়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করলে প্রাদেশিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান এমন ভূখণ্ড নয়, যেখানে ইসলাম বা নবী করিম সা:-কে অপমান করা যাবে এবং তা সহ্য করা হবে।

সূত্র : কাবুল ফ্রন্টলাইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top