অচিরেই বাংলাদেশ ধন্য হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আলেম, শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী দা:বা: এর আগমনে। তাঁর ফয়েজ ও বরকতে দেশের উলামা-মাশায়েখ, তালিবানে উলূমে নবুওয়াত ও হাদীসের অনুরাগীরা মহামূল্যবান ইলমে দীন লাভের সুযোগ পাবেন।
বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নিজের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান শাইখুল ইসলামের প্রিয় ছাত্র মাওলানা মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হযরত দা:বা: ‘দরসে বুখারী’ এবং ‘হাদীসে মুসালসালাত’-এর মতো আযীম নিয়ামতের দারস প্রদান করবেন। এ দরসে সারা দেশ থেকে অসংখ্য তালাবায়ে কেরাম ও ইলমে হাদীস অনুরাগী মেহমানানে রাসূল (সা.) অংশগ্রহণ করবেন।
তবে তাঁর সফরসূচি, সঠিক তারিখ ও তিনি আর কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন, সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি।
ফেসবুক পোস্টে আরো বলা হয়েছে, সময়মতো সবিস্তারে জানানো হবে। আপাতত প্রিয় ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়েছে- অতিরিক্ত আবেগী না হয়ে একনিষ্ঠভাবে দারস ও তাদরীসে মনোযোগী থাকার জন্য।
সেখানে হযরতের সুদীর্ঘ হায়াত ও শারীরিক সুস্থতার জন্য সবার নিকট বিশেষ দুআ কামনা করা হয়েছে। একইসাথে শিক্ষা বর্ষের শেষের দিকে তার আগমনের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।




