আ’লীগকে নিষিদ্ধ, যমুনা,

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি সকালেও অব্যাহত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে। বিক্ষোভের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরপর স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।

এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

আরো অংশ নিয়েছে ইসলামপন্থীদের বৃহত্তম অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জুলাইয়ের অন্যতম অংশীদার সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সাড়া দিলো যেসব ইসলামীপন্থী দল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top