গাজা ও লেবাননের ফ্রন্টে মাসের পর মাস যুদ্ধের বিভীষিকা ও মানসিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে আত্মহত্যা করা ইসরাইলি সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
সম্প্রতি আরো এক ইসরাইলি সৈনিক, যিনি যুদ্ধের ময়দান থেকে লাশ পরিবহন করতেন এবং ৭ অক্টোবর হামলায় নিজের দুই বন্ধুকে হারান, চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার বলছে, লাশের গন্ধ, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা ও যুদ্ধ-পরবর্তী ট্রমা তার জীবন কেড়ে নেয়।
ইসরাইলি ওয়ালা নিউজের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত সেনাবাহিনী তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনা যুদ্ধের মানবিক ও মানসিক মূল্য কতটা গভীর, তারই এক করুণ প্রতিচ্ছবি।
সূত্র : আল জাজিরা ও আল-রোয়া




