ইসরাইল, ইরান, ইরানি হামলা, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাহিনী

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে কেন বরখাস্ত করা হলো?

মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে থামাতে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার তথ্য ফাঁস করার পর এই বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার ইসরাইলি সংবাদপত্র ‘ইসরাইল হাইয়ুম’ জানিয়েছে, দখলদার ইসরাইলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার কমান্ডারকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই পত্রিকার তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল ‘জে’ চার বছর দায়িত্ব পালন করার পর পদত্যাগ করেছে। তার স্থানে অন্য একজনকে নিয়োগ দেয়া হয়েছে। পুরো নাম উল্লেখ না করে সংক্ষেপে ‘জে’ লেখা হয়েছে।

মার্কিন সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে আমেরিকায় ইহুদিদের জাতীয় নিরাপত্তা গবেষণা কেন্দ্র জিন্সা’র বরাত দিয়ে জানিয়েছে, ইরান সফলভাবে জবাব দিয়েছে। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা কাজে লাগিয়েছে, তাদের কৌশল পরিবর্তন করেছে এবং আকাশ প্রতিরক্ষার স্তরগুলো ভেদ করতে পেরেছে।

এই গবেষণা কেন্দ্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সাম্প্রতিক ১২ দিনব্যাপী যুদ্ধে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, ইরান ধাপে ধাপে জবাব দিতে গিয়ে আরো উন্নত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিভিন্ন অঞ্চল থেকে নিক্ষেপ করেছে। পাশাপাশি হামলার সময়সূচি, প্যাটার্ন এবং লক্ষ্যবস্তু নির্বাচনেও পরিবর্তন এনেছে।

ইসরাইলপন্থী এই গবেষণা প্রতিষ্ঠানটি ২২ জুনের ইরানি হামলাকে সবচেয়ে সফল হামলা হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের তথ্য অনুযায়ী, সেদিন ইরান থেকে ছোড়া ২৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি ইসরাইলে আঘাত হেনেছে। জিন্সা’র সদস্য আরি সিকোরেল বলেছেন- এসব তথ্য থেকে এটা স্পষ্ট যে, ইরান খুব সফলভাবে হামলার ধরন, সময় এবং নিক্ষেপের কৌশল নির্ধারণ করেছিল।

সূত্র : পার্সটুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top