ইসলামী শক্তি, ইসলামী ঐক্য, ইসলামী দল

‘ইসলামী শক্তিগুলোকে বিভক্তি কাটিয়ে একক প্ল্যাটফর্মে আসা সময়ের দাবি’

ইসলামী শক্তিগুলোকে বিভক্তি কাটিয়ে একক প্ল্যাটফর্মে আসা এখন সময়ের দাবি। মঙ্গলবার (২৬ আগস্ট) ‘ইসলামি ঐক্য উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন।

ফজর ইন্সটিটিউট আয়োজিত এই সেমিনারটি আজ বিকেল ৩টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামী শক্তিগুলোকে বিভক্তি কাটিয়ে একক প্ল্যাটফর্মে আসা এখন সময়ের দাবি। আগামী জাতীয় নির্বাচনে যেন ইসলামী দলগুলো এক বাক্সে ভোট দেয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন, ঐক্যের এই প্রচেষ্টা শুধুমাত্র আলোচনায় সীমাবদ্ধ থাকবে না। বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে কার্যকর কর্মসূচি নেয়া হবে।

এ সময় সেমিনারে প্রদত্ত গুরুত্বপূর্ণ বক্তব্যসমূহ লিখিত আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পেশ করার আশ্বাস দেন আয়োজকরা।

মাওলানা রুহুল আমীন সাইমুম সাদীর সভাপতিত্বে এবং অধ্যাপক মহব্বত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গবেষক ও দার্শনিক মুসা আল হাফিজ, ইসলামি আলোচক মাওলানা নোমান কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ক্যারিয়ার বাংলাদেশের সভাপতি আফজাল হুসাইন, সবার খবর পত্রিকার সম্পাদক আব্দুল গাফফার, মামুন চৌধুরী, হিকমা লাবানের চেয়ারম্যান হাকিম আজহারুল ইসলাম নো’মানী, ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের চেয়ারম্যান উমর ফারুক যুক্তিবাদী, টুডেনিউজের বার্তা সম্পাদক হোসাইন আদনান, এনসিপির মুখ্য সংগঠক সানাউল্লাহ খান প্রমুখ।

সেমিনারে ইসলামী ঐক্যের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জাতির সঙ্কটময় মুহূর্তে মতভেদ ভুলে ইসলামের খেদমতে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top