উত্তরায় বিমান দুর্ঘটনা, মাইলস্টোন কলেজ, আইএসপিআর, সিএমএইচ,

উত্তরায় বিমান দুর্ঘটনা : সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার তৎপরতায় সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ দুপুর ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শকিকুর রহমান বলেন, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আল্লাহ তা’য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তা’য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

এ সময় তিনি নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আল্লাহ তা’য়ালার কাছে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top