উপসচিব হওয়া বেশিরভাগই রাতের ভোটের সহকারী রিটার্নিং অফিসার

সরকার উপসচিব হিসেবে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের ভোটের দায়িত্ব পালন করেছেন। তারা মূলত সহকারী রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাতের ভোটের দায়িত্ব পালনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: কক্সবাজারের উখিয়ার ইউএনও নিকারুজ্জামান, মানিকগঞ্জের ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন, ফরিদপুরের নগরকান্দার কারিগর ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক বদরুদ্দোজা শুভ, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নাজমুল আলম, চট্টগ্রামের পটিয়ার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হাবিবুল হাসান, নেত্রকোনার কেন্দুয়া ইউএনও আল ইমরান রুহুল ইসলাম, পাবনার সুজানগর ইউএনও সুজিৎ দেবনাথ, পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউএনও আবদুল্লাহ আল জাকী, ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া, টাঙ্গাইলের গোপালপুর ইউএনও বিকাশ বিশ্বাস, রাজবাড়ী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ, বগুড়ার শিবগঞ্জ ইউএনও আলমগীর কবীর, কুষ্টিয়ার কুমারখালী ইউএনও রাজীবুল ইসলাম খান, খুলনার কয়রা ইউএনও শিমুল কুমার সাহা, পটুয়াখালীর রাঙ্গাবালী ইউএনও মাশফাকুর রহমান, সিলেটের বিয়ানীবাজার ইউএনও কাজী আরিফুর রহমান, নওগাঁর সাপাহার ইউএনও কল্যাণ চৌধুরী, ময়মনসিংহের ফুলপুর ইউএনও জেবুন নাহার শাম্মী এবং শেরপুরের শ্রীবরদী ইউএনও সেজুতি ধর।

প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top