উলামায়ে দেওবন্দের লেখা তাফসীর, তাসফির,

উলামায়ে দেওবন্দের লেখা তাফসীর : কোনটি কোন স্তরের

আব্দুল কাদির মাসুম

উলামায়ে দেওবন্দের লেখা তাফসীরের সংখ্যা অনেক। তন্মধ্যে ‘উম্মাহাত’ বা ‘উসূল’ এর দরজার তাফসীর পাঁচটি:
০১. বয়ানুল কুরআন (থানবী রহ.)
০২. হাশিয়ায়ে শায়খুল হিন্দ (যার আসল নাম «মুজিহুল ফুরকান», প্রসিদ্ধ «তাফসীরে উসমানী» বা «ফাওয়ায়েদে উসমানী» নামে)। তরজমা শাইখুল হিন্দ রহ.-এর আর তাফসীর সূরা নিসা পর্যন্ত শাইখুল হিন্দের এবং বাকি সম্পূর্ণটা আল্লামা শিব্বীর আহমদ উসমানী রহ.-এর।
০৩. তাফসীরে মাআরিফুল কুরআন (মুফতী শফী রহ.)
০৪. তাফসীরে মাআরিফুল কুরআন (ইদরীস কান্ধলবী রহ.)
এ দুটি মূলত «বয়ানুল কুরআন» এর অনুকরণেই লেখা। বলা যায় বয়ানুল কুরআনের তাওজীহ, তাফসীল ও ইকমাল।
০৫. তাফসীরে হক্কানী (আব্দুল হক হক্কানী রহ.)

পরের স্তরে আছে:

০১. মুতারজাম ও মুহাশ্শা কুরআন শরীফ (আহমদ আলী লাহোরী রহ.) এক খণ্ডে ১০০০+ পৃষ্ঠার।
উল্লেখ্য, সামিউল হক হক্কানী রহ.-এর তারতীবে লেখা «তাফসীরে লাহোরী» নামে ৯ খণ্ডের যে তাফসীরটি বাজারে পাওয়া এটি আরেকটা।
০২. তাফসীরে আল-মাকামুল মাহমূদ (উবাইদুল্লাহ সিন্ধী রহ.)
০৩. আনওয়ারুল বায়ান (আশিকে এলাহী মুহাজিরে মদনী রহ.)

তৃতীয় স্তরে আছে:

০১. তাফসীরে মাজেদী (আব্দুল মাজেদ দরিয়াবাদী)
০২. মাআলিমুল কুরআন (শাইখ সিদ্দীকী রহ.)
০৩. তাফসীরে হেদায়াতুল কুরআন (সাঈদ আহমদ পালনপুরী রহ.
০৪. আসান তাফসীর (খালেদ সাইফুল্লাহ রহমানী হাফি.)
০৫. তাওজীহুল কুরআন (তাকী উসমানী দা. বা.)
০৬. হাশিয়ায়ে তরজমায়ে রফিউদ্দীন (নুর মুহাম্মাদ দেহলবী রহ.)
০৭. তাফসীরে মাহমূদ (মুফতী মাহমূদ রহ.)
০৮. গুলদস্তায়ে তাফাসীর (আব্দুল কাইয়ূম মুহাজিরে মাদানী রহ.)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top