ডলার

কমল ডলারের দাম

ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছে। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার ১২২ টাকা ৪০ পয়সায় বিক্রি করেছে, যেখানে সম্প্রতি সর্বোচ্চ মূল্য ছিল ১২৩ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুতে ডলারের দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা বেড়ে ১২২ টাকা ৫৫ পয়সায় ওঠার পর দিন শেষে আবার ১২২ টাকা ২৫ পয়সায় নেমে আসে। এদিন আন্তঃব্যাংকে মোট ৭ কোটি ১০ লাখ ডলারের লেনদেন হয়।

আইএমএফের চাপে গত মাসে ডলারের দাম বাজারে ছেড়ে দেওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ফলে বাজারে বড় কোনো কারসাজির সুযোগ সৃষ্টি হয়নি।

সরকার পরিবর্তনের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ বেড়েছে, ফলে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকগুলোর ওপর চাপ কমেছে।

এছাড়া আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো সংস্থাগুলোর ঋণ ছাড় এবং যুক্তরাষ্ট্রে আমদানিতে বাড়তি শুল্কের কারণে আন্তর্জাতিক বাজারেও ডলারের দরপতন হয়েছে। এক মাসে ডলারের দাম প্রায় ৯ শতাংশ কমেছে, যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

ফলে সামগ্রিকভাবে ডলারের দাম কমে টাকার মান কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং মূল্যস্ফীতির চাপও কিছুটা হ্রাস পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top