গাজা, ইসরাইল, ইসরাইলের সহযোগী, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস

ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে দলটি ঘোষণা করেছে, ‘বিশ্বের সকল মুক্ত মানুষ’ যেন ২৫, ২৬, ২৭ জুলাই বিক্ষোভ মিছিল করে। এরপরও ইসরাইল এই অপরাধ বন্ধ না করলে যেন অবরোধ না ভাঙা পর্যন্ত নিয়মিত বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও ‘বিক্ষুব্ধ মিছিল’ আয়োজন করে।

হামাসের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ শিশু, মা এবং বয়স্কদের মুখে তার মারাত্মক উপস্থিতি প্রকাশ করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আগামী দিনগুলো দখলদারদের মুখে একটি তীব্র কান্না ও নীরবদের জন্য অপমানজনক হোক। সমগ্র বিশ্ব স্লোগান তুলুক- ‘অনাহারের অপরাধ বন্ধ করো।’

গাজার বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে সামনে এনে এই আহ্বান জানানো হয়েছে। মানবিক সহায়তার অভাব এবং অবরোধের কারণে সৃষ্ট চরম খাদ্যসংটে গাজার জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে বলে হামাস দাবি করছে।

দলটি বলছে, এই অবস্থা বন্ধ করতে হলে আন্তর্জাতিক চাপে ইসরাইলি অবরোধ প্রত্যাহার করানো জরুরি।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top