গাজা, হামাসের রকেট, ইসরাইলি সেনা,

গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত তিন ইসরাইলি সেনা

গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি; তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনই ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামরিক বাহিনী এখন মনে করছে, বিস্ফোরণটি সম্ভবত ট্যাঙ্কের ভিতরে থাকা একটি ত্রুটিপূর্ণ শেল থেকেই হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top