গাজা, ইসরাইল, ইসরাইলি সেনাবাহিনী, মানবিক সহায়তা

গাজায় ৬ দেশকে সীমিত পরিসরে মানবিক সহায়তা ফেলার অনুমতি দিলো ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা সাম্প্রতিক ঘন্টাগুলিতে গাজা উপত্যকার উপর মানবিক সহায়তা ফেলার জন্য ছয়টি দেশকে অনুমতি দিয়েছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত – এই ছয়টি দেশ মিলে মোট ১২৬টি সহায়তা প্যাকেজ বিমান থেকে ফেলেছে। ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্যমতে, এ পদক্ষেপ এসেছে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে গাজায় ইচ্ছাকৃত অনাহার সৃষ্টি করা হচ্ছে – এমন অভিযোগ আবারও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিয়মিতভাবে দাবি করে আসছে যে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজায় খাদ্য, ওষুধ ও ত্রাণ প্রবেশ বাধাগ্রস্ত করছে।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা কঠোর ভাষায় বলেছে, বিমান থেকে এভাবে প্যাকেট ফেলা একদিকে যেমন অপার্যাপ্ত, অন্যদিকে তা জননিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। তারা জোর দিয়ে বলেছে, এমন সামান্য পরিমাণ সহায়তা গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় কোনোভাবেই যথেষ্ট নয়। পাশাপাশি, তারা অভিযোগ করেছে যে, ইসরাইল স্থলপথে থাকা সহায়তা বহনকারী ট্রাকগুলিকে দীর্ঘ সময় সীমান্তে আটকে রাখছে এবং গাজায় কার্যকর ও নিরাপদ সাহায্য সরবরাহের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে না।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজ ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছে যেন গাজায় অবাধ, পর্যাপ্ত ও নিরাপদ সহায়তা প্রবেশ নিশ্চিত করা হয়।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top