এনসিপির পদযাত্রা, এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়িতে আগুন

আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো: সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

কারা ঘটিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রলীগের পোলাপান।’

এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ৪০-৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের এই গাড়ির ওপর আক্রমণ করে।

আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপি নেতা-কর্মীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top