গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে কয়েক ঘণ্টা ধরে সঙ্ঘর্ষের পর কারফিউ জারি করেছে সরকার। আজ রাত ৮টা থেকে পরদিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, গোপালগঞ্জে সঙ্ঘর্ষের ঘটনায় চারজনের লাশ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, এখন পর্যন্ত চারজনের লাশ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই সঙ্ঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।




