গোপালগঞ্জে সহিংসতার ঘটনার সব বিষয় তদন্ত কমিটি দেখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে।’
গোয়েন্দা তথ্যের ঘাটতি বা ব্যর্থতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে যে কমিটি করা হয়েছে, তারা সব বিষয় দেখবে।’
সূত্র : বিবিসি




