গোপালগঞ্জে সহিংসতা, মার্চ টু গোপালগঞ্জ, দেশ গড়তে জুলাই পদযাত্রা, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলাটি করেন। তাৎক্ষণিকভাবে বাকি আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ড. রুহুল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেন।

গোপালগঞ্জে বুধবারের সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ দেয় সরকার। পরবর্তীতে ওই সময় আরো বাড়ানো হয়।

উল্লেখ্য, ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গেল মঙ্গলবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। এই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের সহিংসতা সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top