গোস্ত, ক্যান্সারজনিত মৃত্যুর ঝুঁকি, ক্যান্সারজনিত মৃত্যু, হৃদ্‌রোগ, ক্যান্সার

গোস্ত খেলে কমতে পারে ক্যান্সারজনিত মৃত্যুর ঝুঁকি

কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, প্রাণিজ উৎসের খাদ্য গ্রহণ মোট মৃত্যুর ঝুঁকি বাড়ায় না। বরং ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে এটি সামান্য সুরক্ষামূলক প্রভাব রাখতে পারে।

গবেষণায় ১৯ বছর বা তার বেশি বয়সী প্রায় ১৬ হাজার প্রাপ্তবয়স্কের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, তারা কতটা প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করেন এবং এর সঙ্গে হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকি সম্পর্কিত কিনা। ফলাফল অনুযায়ী, প্রাণিজ প্রোটিন বেশি হলেও মোট মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়নি। ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রাণিজ প্রোটিনের সামান্য ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। উদ্ভিজ্জ প্রোটিনও সামান্য প্রভাব রাখলেও প্রাণিজ প্রোটিনের তুলনায় কম ইতিবাচক।

গবেষণাটি প্রকাশিত হয়েছে Applied Physiology, Nutrition and Metabolism জার্নালে। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের কাইনেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক স্টুয়ার্ট ফিলিপস বলেন, প্রোটিন নিয়ে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে। এই গবেষণা প্রমাণনির্ভর ও তথ্যভিত্তিক খাদ্যাভ্যাস পছন্দকারীদের জন্য স্পষ্টতা প্রদান করে। প্রধান গবেষক ইয়ান্নি পাপানিকোলাউ জানান, প্রাণিজ ও উদ্ভিজ্জ—উভয় প্রকার প্রোটিনই স্বাস্থ্য ও দীর্ঘায়ু নিশ্চিত করতে সহায়ক।

গবেষণার অর্থায়ন করেছে ন্যাশনাল কেটলম্যানস বিফ অ্যাসোসিয়েশন (এনসিবিএ), তবে গবেষকরা নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানের কোনো প্রকার হস্তক্ষেপ হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top