চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুহিলপুর রিয়াদুল জান্নাত ইসলামী মাদরাসা ও হাফিজিয়া এতিমখানায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে ৬ থেকে ৯ বছর বয়সী মোট ৩০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদেরকে বিনামূল্যে ওষুধ ও পরবর্তী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি প্রার্থী মাওলানা মোশারফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন— চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামী’র অর্থ সম্পাদক মাওলানা আফাজউদ্দিন, শুহিলপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু সালেহ গাজী, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড সদস্য মুফতি মহিউদ্দিন আহমেদ, বাতাঘাসী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শওকত আকবর, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাহাবউদ্দিন, কবি সুমন মিয়া, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল ইসলাম খান, জামায়াত নেতা আঃ হালিম, মোঃ শরীফ হোসাইন, মোঃ মেহেদী হাসান মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




