হেফাজতে ইসলাম, জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস স্থাপন, ইসলামী দলগুলো,ইসলামপন্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘন

জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস : হেফাজতের ডাকে ২৮ জুলাই গোলটেবিল বৈঠক

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরি গোলটেবিল বৈঠকের আয়োজন করছে হেফাজতে ইসলাম।

আগামী ২৮ জুলাই সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশ্লেষক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আজ রোববার (২০ জুলাই) সকাল ৭টার দিকে জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত হেফাজতের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top