জামায়াত আমির, ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, খেলাফত মজলিস,

জামায়াত আমিরকে দেখতে ইবনে সিনা হাসপাতালে খেলাফত মজলিস নেতারা

জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গেছেন খেলাফত মজলিসের শীর্ষ নেতারা।

শনিবার (১৯ জুলাই) রাতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান। তাদের সাথে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ অন্যান্য নেতারা। তারা জামায়াত আমিরের সাথে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এর আগে সন্ধ্যায় ডা. শফিকুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে কয়েক সেকেন্ড পর তিনি মঞ্চে বসেই আবার বক্তব্য শুরু করেন এবং আরো কয়েক মিনিট কথা বলেন।

সমাবেশ শেষে তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top