জামিয়া আসিয়ার আব্দুল্লাহর দৃষ্টি নন্দন সাফল্য, দোয়া চেয়েছেন ক্বারী এনামুল হাসান সাদী

সাভারের জামিয়া আসিয়া মাদিনাতুল উলুম মাদরাসার প্রতিভাবান ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন কুরআন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে সবার নজর কেড়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালঞ্চা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।

তার অর্জনের ঝুলিতে ইতোমধ্যেই স্থান করে নিয়েছে একাধিক সাফল্য—

আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় ২য় স্থান।

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় ৩য় স্থান।

‎হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় ৪র্থ স্থান।

‎হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ঢাকা বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে জামিয়া আসিয়া মাদরাসার মুহতামিম মাওলানা কামাল হুসাইন বলেন,‎“আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র আব্দুল্লাহ আল মামুনের এই সাফল্য পুরো মাদরাসার জন্যই নয়, বরং পুরো জাতির জন্য গৌরবের। তার এই সাফল্য শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। আমরা আশাবাদী, একদিন সে বাংলাদেশের মুখ আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।”

অন্যদিকে আব্দুল্লাহর উস্তাদ আন্তর্জাতিক ক্বারী এনামুল হাসান সাদী বলেন,‎“আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী ছাত্র। নিয়মিত অনুশীলন আর আল্লাহর কৃপায় তার এই ধারাবাহিক সাফল্য এসেছে। ভবিষ্যতেও সে আরও বড় অর্জন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা তার জন্য দোয়া করবেন।”

হাফেজ আব্দুল্লাহ আল মামুনের এ দৃষ্টি নন্দন সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দিত ও গর্বিত।

Section Title

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top