বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাংলাদেশের নিট রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক,

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাইযোদ্ধা ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারের আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা ব্যয় মেটাতে এই তহবিল ব্যবহার করা হবে।

৮ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা-পরবর্তী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, এই তহবিলের ১৪ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে। বাকি ১১ কোটি টাকা ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে দেবে। প্রতিটি ব্যাংক তাদের নিজ নিজ বোর্ড সভার মাধ্যমে এই অর্থ অনুমোদন করে হস্তান্তর করবে।

সূত্র জানিয়েছে, গঠিত এই তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কাছে হস্তান্তর করা হবে, যা সরাসরি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এই ধরনের তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেলো বাংলাদেশ ব্যাংক।

এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top