ঢাকায় ইত্তেফাকুল ওয়ায়েজীনের সেমিনার: ওয়ায়েজীনদের করণীয় ও ৪ দফা দাবি ঘোষণা

রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ইত্তেফাকুল ওয়ায়েজীনের উদ্যোগে “ওয়ায়েজীনদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী ওমর ফারুক যুক্তিবাদী। এতে বাংলার শীর্ষস্থানীয় আলেম-ওলামারা উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মুফতী ওমর ফারুক যুক্তিবাদী বলেন, “ওয়ায়েজগণকে নিজেদের বক্তব্যে সংযমী হতে হবে। ওয়াজের মঞ্চকে হাসি-তামাশার আসরে পরিণত করা যাবে না। বক্তাদের পক্ষ থেকে কমিটিকে এবং কমিটির পক্ষ থেকে বক্তাদের অযথা হয়রানি বন্ধ করতে হবে।”

অনুষ্ঠানে মহাসচিব মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি ঘোষণা করেন—
‎১. প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করা।
২. মাহফিলের মঞ্চ নিরাপদ রাখা।
‎৩. মাহফিলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
৪. প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।

‎সেমিনারে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি আহাম্মদ আলী কাসেমী, আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতি বোরহান উদ্দিন রাব্বানী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি মুজিবুর রহমান হামিদী, মাওলানা রুহুল আমীন সাদী, কবি মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ সাঈদ, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মুফতি শায়েখ ওসমান গনী, মুফতি আফজাল হোসাইন, হেকিম আজারুল ইসলাম নোমানী, আবদুল গাফফার, হোসাইন আদনান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, খন্দকার আজিজুল হক ইয়াকুবী, মুফতি জাহিদ হাসান জামালপুরী, মুফতি ফেরদাউস ডহরপুরী, মাওলানা জাকির হোসেন গাজীপুরী, জমির হোসেন সিদ্দিকী, মাওলানা মোজাম্মেল হক সাঈদ, মুফতী অহিদুজ্জামান বদর, মুফতী রহমাতুল্লাহ হোসাইনী, আলাউদ্দিন আল হাবিব, মুফতী আব্দুল কাদের জিলানী, মুফতি আব্দুল হক আইয়ুবী, মাওলানা সোহেল তানভীর, মাওলানা আব্দুর রহমান মাদানী, মুফতি আওলাদ হাসেন আরেফী, মুফতি সাব্বির আহমদ রসিদী, কারী রিয়াজুল ইসলাম সিরাজী, জুবায়ের মুজাহেরী, দেলোয়ার হোসেন সাঈদীসহ অসংখ্য আলেম-ওলামা।

বক্তারা মাহফিলকে ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “ওয়াজ শুধু বিনোদন নয়; বরং মানুষের হৃদয়ে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top