ঢাকা গোল্ডেন ইন-এর নতুন প্রেসিডেন্ট বাপ্পি, সেক্রেটারি সাজিদ

লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩, বাংলাদেশ-এর অধীনে লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন ইন-এর ২০২৫-২০২৬ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে নেতৃত্বে রয়েছেন—‎প্রেসিডেন্ট: মোঃ বাপ্পি তালুকদার‎,সেক্রেটারি: গাজী আরমান সাজিদ, আইপিপি: মির্জা মেহেদী হাসান সাজিব, ভাইস প্রেসিডেন্ট: তাসলিমা আক্তার ও মোঃ আব্দুস সামাদ আজাদ, জয়েন্ট সেক্রেটারি: মোঃ মোজাম্মেল হোসেন সুমন‎, ট্রেজারার: ইশতিয়াক উদ্দিন আহমেদ খান‎, জয়েন্ট ট্রেজারার: জনি দেবনাথ, অনলাইন প্রোমোটার: নুসরাত আলম সাদিয়া‎, টেমার: সাইয়েদ হামিদ হাসান, নতুন কমিটির নেতৃত্ব নিয়ে

প্রেসিডেন্ট মোঃ বাপ্পি তালুকদার বলেন,“তরুণদের নিয়ে ইতিবাচক পরিবর্তনের পথে হাঁটতে চাই আমরা। সেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সমাজে ভালো কিছু ঘটানোই আমাদের লক্ষ্য।”

এদিকে সেক্রেটারি গাজী আরমান সাজিদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন,‎“লিও ক্লাব তরুণদের জন্য নেতৃত্ব ও অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তায় কাজ করব। ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করবে— সেই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top