ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসিম খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
নাসিম খাঁন মোহাম্মদপুর সাতমসজিদ সুপার মার্কেটের সাবেক সভাপতি ছিলেন। তিনি মোহাম্মদপুর হজ্ব ট্রাভেলস, নাসিম বস্ত্র বিতান ও মোহাম্মদপুর হাউজিং লিমিটেড-এর স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মোহাম্মদপুর থানার সভাপতি এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নাসিম খাঁন সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ও আলেম-উলামাদের প্রতি শ্রদ্ধাশীল মানুষ ছিলেন।




