বাংলাদেশ আরও একবার শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। যা মনে হচ্ছে সামনের দিনগুলো খুব ক্রিটিক্যাল
শুরু থেকেই সিভিল ও মিলিটারি প্রশাসন সরকারকে পুরো হেল্প করেনি। সেনা মাঠে থাকায় অবশ্য দেশ অনেক স ং ঘাত থেকে রক্ষা পেয়েছে।
দুই তিন জন উপদেষ্টা ছাড়া উপদেষ্টা পরিষদ চরম মাত্রায় অদক্ষতার পরিচয় দিয়েছে।
মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের ন্যারেটিভ ফেরানো হয়েছে। আওয়ামী কৌশলে বলা হচ্ছে উগ্রপন্থার কথা।
বিএনপির নেতৃত্ব দম্ভ ও অদক্ষতার পরিচয় দিয়েছে।
মাঠে ইসলামপন্থীরা বাড়াবাড়ি করেছে।
এনসিপির পারফরম্যান্স চরম মাত্রায় বাজে।
কিছু অনলাইন স্টার নৈ রাজ্যে উস্কানি দিয়েছে।
আওয়ামী লীগ ফেরানোর নানা আয়োজন চলছে। আজও তারা ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করেছে।
সাংবাদিক ও টকশো আলোচকদের একটি বড় অংশ বিক্রিত।
নূর থেকে চবি। পরিস্থিতি অশান্ত। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলনের হাতে সময় আছে কি না বুঝছি না। তাদের এখনই সমঝোতায় পৌঁছানো উচিত। এক. অবাধ নির্বাচন তারাই নিশ্চিত করবে। যে যত আসন পায় পাবে। দুই. জুলাই হ ত্যা র নিরপেক্ষ বিচার হবে।
প্রশ্ন হচ্ছে সময় কি ফুরিয়ে গেছে?
লেখকের ফেসবুক পোস্ট থেকে নেয়া




