দুদক

দুদক থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়েই বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়।

আদালতে শরীফ উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

তিনি বলেন, ‘রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিট ও বকেয়া বেতনসহ চাকরিতে পুর্নবহালের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে (ভয়েড অব ইনিশিও) বাতিল ঘোষণা করেছেন। ধরে নেয়া হবে তিনি সব সময় চাকরিতে বহাল ছিলেন।’

শরীফ চাকরিতে থাকা অবস্থায় বিভিন্ন খাতে অনিয়মের মামলা করার জন্য আলোচনায় আসেন। রোহিঙ্গাদের বাংলাদেশের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন মামলার বাদি ছিলেন তিনি।

সূত্র : বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top