আবু ত্বহা মোহাম্মদ আদনান

নর্থ সাউথে কুরআন অবমাননায় আবু ত্বহা মোহাম্মদ আদনানের প্রশ্ন

গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কুরআন অবমাননার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ওই ছাত্র কুরআন শরীফের প্রতি অবমাননাকর আচরণ করেছে। এ ঘটনার পর অনেকেই তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন।

‎এই প্রেক্ষাপটে ইসলামী আলোচক আবু ত্বহা মুহাম্মাদ আদনান তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন— “মানসিকভাবে অসুস্থ ছেলেরা কখনো গীতা পোড়ায় না, বেদ পোড়ায় না, বাইবেল পোড়ায় না, ত্রিপিটক পোড়ায় না! শুধু কুরআনই পোড়ায়?”

‎তার এই বক্তব্য নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে সময়োপযোগী প্রশ্ন বলে মন্তব্য করেছেন। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি ঘিরে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top