আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগার

নিমগ্ন পাঠাগারে সীরাত বিষয়ক গ্রন্থের পাঠচক্র অনুষ্ঠিত

আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে চতুর্থ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এবারের পাঠচক্রে সীরাত বিষয়ক বিভিন্ন গ্রন্থ আলোচিত হয়। কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে নিজের সীরাত বিষয়ক গ্রন্থ পাঠের অভিজ্ঞতা আলোচনা করেন মুহাম্মাদ মাহফুজ। তিনি কথাসাহিত্যিক সাব্বির জাদিদের লেখা প্রজ্ঞায় যার উজালা জগৎ বই থেকে সীরাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এরপর আলোচনা করেন মুহাম্মাদ আব্দুল্লাহ। তিনি ড. সালমান আল আওদা রচিত মাআল মুস্তফা বই নিয়ে কথা বলেন। বইয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, সীরাতে নববির বিভিন্ন দিক তাঁর আলোচনায় স্থান পায়।

এরপর কাজী নজরুল ইসলাম রচিত একটি নাতে রাসূল পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান। এবং কাজী নজরুল ইসলাম রচিত সিরাতবিষয়ক কবিতা পাঠ করেন রাশেদ কিরণ। এরপর নিজের পঠিত নববী দর্পণ বই থেকে আলোচনা করেন তামজিদ হাসান আবির। এবং ড. মোহর আলী রচিত সীরাতুন্নবী এন্ড দ্য ওরিয়েন্টালিস্ট বইয়ের আলোকে আলোচনা করেন, নাদিউজ্জামান রিজভী। তিনি ওরিয়েন্টালিস্ট কর্তৃক নবীজির উপর আরোপিত বিভিন্ন অভিযোগ খন্ডন করেন।

অনুষ্ঠান বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা আকরাম হুসাইন সাইরাফী এবং সালাহউদ্দীন। পরিশেষে উবাইদুর রহমান খান নদভী রচিত নবীজী কেমন ছিলেন বইয়ের আলোকে নবীজি (সা.)-এর সূরত নিয়ে আলোচনা করেন কাজল আহমেদ। তাঁর আলোচনার মাধ্যমেই অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শায়খ ইমদাদুল হক, সিদ্দীক হোসেন, মো: মিজানুর রহমান, মো: সোহাগ আলী, মো: মফিজুর রহমান, মুন্না আল মাহদী ও আন নাফি প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top