নেতানিয়াহুকে হত্যাচেষ্টা, শিন বেট, নেতানিয়াহু, ইরান

নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে নারী গ্রেফতার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে মধ্য ইসরাইল থেকে গ্রেফতার করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ‘ওই নারী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিলেন।’ শিন বেট জানায়, গ্রেফতার নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এহেন পরিস্থিতিতে গত বছরের অনুরূপ একটি ঘটনার কথা আবারো সামনে এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওয়ালা নিউজ জানায়, ইরানের সাথে সহযোগিতার অভিযোগে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে এক ইসরাইলি নাগরিককে আটক করা হয়।

ইসরাইলি মিডিয়ার দাবি, ইরান ওই ব্যক্তিকে নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং তৎকালীন শিন বেট প্রধান রোনেন বারকে হত্যা করার লক্ষ্যে নিয়োগ দিয়েছিল।

শিন বেট ও পুলিশ জানিয়েছিল, তুরস্কে অবস্থানকালে ওই ব্যক্তি ইরানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেন, এমন প্রমাণের ভিত্তিতে তাকে গত আগস্টে গ্রেফতার করা হয়েছিল।

তারা আরো জানায়, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্কের সীমান্ত পেরিয়ে ইরানি ভূখণ্ডেও গিয়েছিলেন। সেখানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতও করেছিলেন।

সূত্র : আল জাজিরা ও ইসরাইলি গণমাধ্যম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top