এনসিপি, এনসিপি নেতারা, এনসিপির গাড়িবহর,

পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ এনসিপি নেতারা

গোপালগঞ্জের সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে হামলার মুখে পড়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এনসিপির নেতা-কর্মীদের। এই মুহূর্তে সেখানেই অবরুদ্ধ রয়েছেন তারা।

অবরুদ্ধ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মহাসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ প্রায় সব নেতা রয়েছেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ-যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত।’

এদিকে, গোপালগঞ্জের যে স্থানে সমাবেশ করেছে এনসিপি, সেই পৌর পার্কের সমাবেশস্থালে ভাঙচুরের পর মঞ্চে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

সকালের দিকে সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

প্রায় আধাঘণ্টার সেই সমাবেশ শেষে বেরিয়ে যাওয়া পথে হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। ওই সময় মঞ্চে আগুন লাগিয়ে দেয়া হয়। একইসাথে সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top