ফজলুর রহমান, বিএনপি, মুক্তিযুদ্ধ

ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি প্রথমে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হলেও, তার দেওয়া জবাব সন্তোষজনক হয়নি।

চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতি ক্ষুণ্ন না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top