মামুনুল হক, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী হাসিনা

ফেইসবুকে মামুনুল হকের নাম লেখা নিয়ে জটিলতা নিরসন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাওলানা মামুনুল হকের নাম লেখা নিয়ে জটিলতার নিরসন হয়েছে। বুধবার নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।

মাওলানা মামুনুল হক জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে ফ্যাসিবাদী হাসিনার আমলে আমাকে নিয়ে মেটা ও ফেইসবুক টিমকে দেয়া আওয়ামী সরকারের মিথ্যা তথ্যের বিষয়ে মেটা ও ফেইসবুক কমিউনিটিকে অবহিত করা হয়েছে এবং তাদের কাছে সঠিক তথ‍্য স্পষ্ট করা হয়েছে।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ এই সময়ে আমাকে নিয়ে লেখালেখির ফলে অনেক দ্বীনি ভাই-বোনেদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। বহু আইডি এবং পেইজ নিষেধাজ্ঞার কবলে পড়েছে। জাতীয় ও বিভিন্ন পর্যায়ের অনেক নিউজপোর্টাল সংবাদ প্রকাশ কিংবা আমার বক্তব্য প্রচার করায় রেস্ট্রিকশন খেয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আজকের পর থেকে আর এসব ভোগান্তির শিকার হতে হবেনা কাউকেই।

আশাবাদ ব্যক্ত করে মাওলানা বলেন, আশা করছি আমার ভেরিফাইড ফেইসবুক পেইজটিও দ্রূতই ফিরে আসবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ইতিপূর্বে যারা আমাকে নিয়ে লেখার ফলে বিভিন্ন #Restriction এর শিকার হয়েছেন, তারাও এখন থেকে আপিল করলে মেটা ও ফেইসবুক টিমের কাছ থেকে সহযোগিতা পাবেন বলে আশা করা যায়।

উল্লেখ্য, এই কাজে মাওলানাকে সহযোগিতা করেছেন মাহমুদুল হাসান ও বাংলাদেশ সাইবার কমিউনিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top