শায়খ ইবনুল কালাম
এক. ফেসবুক থেকে উপার্জন বৈধ কিনা?
১. আল মুফতির মূল্যায়ন
ফেসবুক থেকে উপার্জন বৈধ হওয়ার জন্য দেখতে হবে কোন কাজের ভিত্তিতে উপার্জন করছে। সেটি শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা? তবে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য জায়গা দেয়ার ক্ষেত্রে যদি নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়, তাহলে উপার্জন বৈধ হবে। তা হলো এই,
১. কনটেন্টটি উপকারী ও বৈধ বিষয়ে হতে হবে। যদি কনটেন্টটি অন্যজনের হয় (যেমন অন্যজনের ভিডিও), তাহলে তার থেকে অনুমতি নিয়ে প্রকাশ করতে হবে।
২. যে বিষয়কে প্রমোট করা হচ্ছে, তা বৈধ হতে হবে।
৩. বিজ্ঞাপনে কোনো অবৈধ উপাদান থাকতে পারবে না। যেমন মিউজিক, অশ্লীল ছবি বা বেগানা নারীর ছবি থাকতে পারবে না। এমনিভাবে এমন অবৈধ উপাদান প্রদর্শনে মালিকের পক্ষ থেকে সম্মতিও থাকতে পারবে না।
৪. মেটা অ্যাড ম্যানেজার ও পেজ মালিকের মধ্যে যেসব শর্তসাপেক্ষে চুক্তি হয়েছে, সেগুলো পূর্ণরূপে মেনে চলতে হবে। চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ নেয়া যাবে না।
৫. অ্যাড ফিল্টার করে বৈধ ক্যাটাগরি সিলেক্ট করবে।
এসবের পরও যদি কোনো অবৈধ উপাদান সম্বলিত বিজ্ঞাপন বা অবৈধ জিনিসের বিজ্ঞাপন এসে যায়, তাহলে ওই বিজ্ঞাপনের উপার্জন সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেবে। আর বাকি বৈধ যেসব বিজ্ঞাপন রয়েছে, সেগুলো থেকে উপার্জিত অর্থ বৈধ হবে।
সূত্র : আল মুফতি ওয়েবসাইট, ফাতাওয়া নম্বর : ৮৬০৩৬
দুই. ফেসবুক পেজ বিক্রি করার বিধান
১. পাকিস্তানের বিখ্যাত দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উলূমিল ইসলামিয়া তাদের এক ফাতাওয়ায় এ বিষয়ে লিখেছে,
واضح رہے کہ کسی بھی چیز کی خرید وفروخت کے لیے اس چیز کا درحقیقت خارج و نفس الامرمیں موجود ہونا لازمی ہے، اور جوچیز خارج میں موجود نہ ہو شرعاً اس کی بیع جائز نہیں ہے، صورتِ مسئولہ میں جو “فیس بک بزنس پیج” ہے اس کا خارج میں کوئی وجود نہیں ہے، بلکہ یہ ایک حیثیتِ عرفیہ ہے ، اس فیس بک پیج کی قیمت یہ کہہ کر مقرر کرنا اور مہنگی داموں اس کی خرید وفروخت کرناکہ اس کے دیکھنے والے ہزاروں لاکھوں میں موجود ہیں ، یہ شرعاً جائز نہیں ہے، لہٰذا اس کے عوض رقم لینا یا اس کی قیمت مقرر کرنا جائز نہیں ہے۔
‘জানা উচিৎ যে কোনো জিনিস ক্রয়-বিক্রয়ের জন্য তা প্রত্যক্ষ ও বাস্তবে দৃশ্যমান থাকা আবশ্যক। যেই জিনিস প্রত্যক্ষ ও বাস্তবে দৃশ্যমান নয়, তা বিক্রি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়।
প্রশ্নোক্ত ক্ষেত্রে ফেসবুক পেইজের প্রত্যক্ষ ও বাস্তবে দৃশ্যমান কোনো ওজুদ নেই। বরং এটি একটি হাইছিয়াতে উরফিয়া। এজন্য ফেসবুক বিক্রি করে তার মূল্য ধার্য করা এবং ফলোয়ার বেশি থাকায় চড়ামূল্যে তা ক্রয়-বিক্রয় করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। এজন্য ফেসবুক পেজ বিক্রি করে মূল্য নেয়া এবং তার মূল্য ধার্য করা জায়েজ নেই। ফাতাওয়া নম্বর : ১৪৪৩১০১০০৬৯৯
২. প্রতিষ্ঠানটি তাদের আরেকটি ফাতাওয়ায় লিখেছে,
صورتِ مسئولہ میں فیس بک انسٹاگرام و دیگر سوشل نیٹ ورکس پر اپنا اکاؤنٹ کسی دوسرے کو فروخت کرنا، یا فالوورز بڑھوانے کے پیسے لینا، یا پب جی گیم فروخت کرنا، سب ناجائز ہے، وجہ اس کی یہ ہے کہ شرعًا خرید و فروخت کے جائز ہونے کے لیے دونوں جانب مال ہونا شرعًا ضروری ہے، جب کہ مسئولہ صورت میں فروخت کنندہ خریدار سے تو مال وصول کر رہا ہے، جب کہ خریدار کو عوض میں محض ایک حق فراہم کررہا ہے، جو کہ مال نہیں۔ فقط واللہ اعلم
প্রশ্নোক্ত ক্ষেত্রে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও অন্যান্য সাজাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বিক্রি করা বা ফলোয়ার বাড়ানোর মাধ্যমে অর্থ উপার্জন করা, অথবা পাবজি গেইম বিক্রি করা, কোনোটাই বৈধ নয়। এর কারণ হলো, শরীয়তের দৃষ্টিতে ক্রয়-বিক্রয় সহিহ হওয়ার জন্য শর্ত হলো উভয় দিকে মাল থাকা। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্রেতা তো টাকা দিতে হচ্ছে। কিন্তু বিক্রেতা এর পরিবর্তে একটি হক বা অধিকার দিচ্ছে না, যা মাল নয়। (সেজন্য এসব অ্যাকাউন্ট বিক্রি করা, বা ফলোয়ার বাড়িয়ে দেয়া, অথবা পাবজি গেম বিক্রি করা বৈধ নয়।) ফাতাওয়া নম্বর : ১৪৪২০৮২০১১৪৯
তিন. ফেইসবুক পেইজের শর্ট ভিডিও এর মাধ্যমে ইনকাম করার হুকুম কী?
(এডস অন রিলস) মানে ফেসবুক পেজের শর্ট ভিডিওয়ের মনিটাইজ করে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করে ইনকাম করা বৈধ হবে কি না..!
হালাল বিজ্ঞাপন হলে ভিডিও আপলোড করা জায়েজ। কিন্তু বেগানা নারীসহ হারাম বিষয়ের বিজ্ঞাপন প্রচার করে এমন মনিটাইজ করে টাকা ইনকাম করা জায়েজ নেই।
যেহেতু এসবে অহরহ হারাম বিজ্ঞাপন প্রচার করা হয়, তাহলে সতর্কতামূলক উক্ত ইনকাম বর্জন করাই নিরাপদ।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়েদা-২]
فى معارف السنن- من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء (معارف السنن، كتاب الطهارة، باب ما جاء لا تقبل صلاة بغير طهور-1/34، الفتاوى الشامية، باب البيع الفاسد، مطلب فى من ورث مالا حراما-7/301، كتاب الحظر والإباحة، فصل فى البيع-9/554، بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء- 1/37
والله اعلم بالصواب




