চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, চলতি বছর অপরাধ বেড়েছে এই দাবি পরিসংখ্যানের সাথে পুরোপুরি মেলে না।
পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এতে বলা হয়েছে, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পরিসংখ্যান বলছে না যে অপরাধ মাত্রারিক্তভাবে বাড়ছে, বরং কিছু গুরুত্বপূর্ণ অপরাধের মাত্রা হয় কমেছে নাহলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে কিছু সুনির্দিষ্ট অপরাধ বৃদ্ধির প্রবণতা কিছুটা বেড়েছে।
সূত্র : বিবিসি




