উত্তরায় বিমান দুর্ঘটনা, মাইলস্টোন কলেজ, আইএসপিআর, সিএমএইচ

বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে।

এ ঘট্না নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন করেছে। সেখানে তারা ফায়ার সার্ভিসের সূত্রে জানিয়েছে, রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে একটি প্রতিবেদন করেছে। সেখানে তারা বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় অনেকে হতাহত হয়েছেন। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন।

এছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আমিরাতের গণমাধ্যম গালফ নিউজও এই ঘটনা গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top