উত্তরায় বিমান দুর্ঘটনা, মাইলস্টোন কলেজ, আইএসপিআর, সিএমএইচ

বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা তার সাথে ছিলেন।

তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

সূত্র : বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top