রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক জাদুঘর

মক্কায় রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ। মঙ্গলবার (২৭ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

জাদুঘরে রয়েছে রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, হিজরতের পথের মডেল এবং নববী চিকিৎসা বিষয়ক প্রদর্শনী। মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি।

দর্শনার্থীরা এখানে প্রযুক্তির মাধ্যমে মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন। এর অন্যতম আকর্ষণ ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ হিসেবে বিশ্বের প্রধান ভাষায় উপলব্ধ হবে।

রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাদুঘরটি এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top