বিএনপি, আওয়ামী লীগ,

মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যাকাণ্ডে ‘তদন্ত কমিটি’ করবে বিএনপি

অনলাইন প্রতিবেদক

রাজধানী মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যাকান্ডে ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

উল্লেখ্য, গেল ৯ জুলাই এই ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে, পরে ১১ জুলাই শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকান্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরিবার থেকে অভিযোগ উঠে, চাদা দিতে রাজি না হওয়ায় সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে।

আজ চেয়াপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি বলেন, মিটফোর্ড এলাকার নৃশংস এই হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারন অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং তা জনসমক্ষে প্রকাশ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top