নেতানিয়াহুকে হত্যাচেষ্টা, শিন বেট, নেতানিয়াহু, ইরান

যুদ্ধবিরতি আটকে দিচ্ছেন নেতানিয়াহু, ফুঁসে উঠল বন্দীদের পরিবার

মধ্যস্থতাকারীদের উত্থাপিত প্রস্তাব নিয়ে ইসরাইলি শাসকগোষ্ঠীর প্রতিক্রিয়ার বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি বলেছেন, বল এখন ইসরাইলের কোর্টে এবং মনে হচ্ছে তেল আবিব কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে চায় না।

মঙ্গলবার আল জাজিরার বরাত দিয়ে ইরনা জানায়, তিনি বলেন, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কাতার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান। তার মতে, আলোচনা কোথায় হচ্ছে তা নয়, বরং হামাস ও ইসরাইল উভয়পক্ষ কোন প্রস্তাবে সম্মত হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ।

এদিকে, মঙ্গলবার ইসরাইলের বিভিন্ন এলাকায় বিশেষ করে তেল আবিবে বন্দীদের পরিবারের উদ্যোগে বিক্ষোভ হয়। তারা নেতানিয়াহু সরকারের নীতির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনা ও যুদ্ধ অবসানের দাবি জানায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কিছু স্থানে পুলিশ বিক্ষোভকারীদের দমন ও গ্রেপ্তার করেছে।

বন্দীদের পরিবার অভিযোগ করেছে, নেতানিয়াহু কেবল ক্ষমতায় থাকার জন্য বন্দীদের বলি দিচ্ছেন। এক বন্দীর মা আইনফ সেঙ্গাভকার বলেন, নেতানিয়াহু চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছেন এবং তিনি ইসরাইলিদের বিক্ষোভে নামার আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top