জন্মহার বৃদ্ধির পরিকল্পনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বকে নতুন করে সতর্ক করেছেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন, তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। ট্রাম্প সতর্ক করে দেন, সংঘাত অব্যাহত থাকলে এর ভয়াবহ পরিণতি হতে পারে এবং তা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমরা এর অবসান চাই। আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে… রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিশ্বযুদ্ধে শেষ হতে পারে এবং আমরা চাই না যে এটি ঘটুক।‘ তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হাজার হাজার সৈন্যের মৃতদেহের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্র উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তার মতে, কেবল কূটনৈতিক সমাধানই এই সংকটকে বৈশ্বিক বিপর্যয়ে রূপ নেওয়া থেকে রক্ষা করতে পারে।

তিনি নিশ্চিত করেছেন যে তার প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের পক্ষে। ট্রাম্প বলেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি কার্যকর চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার বলেন, তুরস্ক, উপসাগরীয় রাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার আয়োজন করতে পারে। তিনি উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সর্বাধিক সুযোগ তৈরি করতে কাজ করছে এবং রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ অংশীদারদের সঙ্গে সমন্বয় জরুরি।

রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘সবকিছুই বিশ্ব নেতাদের, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের, রাশিয়াকে চাপ দেওয়ার ইচ্ছার ওপর নির্ভর করে।‘ তিনি যোগ করেন, মস্কো প্রকৃত আলোচনাকে এড়িয়ে চলার ইঙ্গিত দিয়েছে এবং একমাত্র পথ হলো শক্তিশালী নিষেধাজ্ঞা, শুল্ক আর কার্যকর আন্তর্জাতিক চাপ।

সূত্র: আল জাজিরা মুবাশ্বির

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top