মাওলানা এনামুল হাসান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাবুনগরীর ছায়াসঙ্গী

রাষ্ট্রীয় নির্যাতনে ক্যান্সারে আক্রান্ত, দোয়ার আবেদন মাওলানা এনামুল হাসান ফারুকীর

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বিশ্বস্ত খাদেম ও খলিফা মাওলানা এনামুল হাসান ফারুকী বর্তমানে মৃত্যুপথযাত্রী। বাবুনগরীর ছায়াসঙ্গী হওয়ার “অপরাধে” তিনি গ্রেফতার হন এবং রিমান্ডে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। সেই ধকলেই তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।

কারাগার থেকে আশঙ্কাজনক অবস্থায় মুক্তি পেলেও এরপর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা যাত্রা। বাংলাদেশ ও ভারতে টানা চার দফা কেমোথেরাপি ও চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৩১ লাখ ৪৫ হাজার টাকা। পাশাপাশি মামলাজট সামলাতে ব্যয় হয় আরও ৩৬ লাখ টাকা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অন্তত এক কোটি টাকা প্রয়োজন, কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা কার্যত তিন মাস ধরে বন্ধ রয়েছে। ভারতীয় চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা কেবল থাইল্যান্ড, আমেরিকা বা চীনে সম্ভব।

এই কঠিন সময়ে মাওলানা এনামুল হাসান ফারুকী চিকিৎসা গ্রহণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন—“যদি আল্লাহ চাই আর মানুষের সহায়তা মিলে যায়, তবে আমি আবার চিকিৎসার টেবিলে বসতে চাই, জীবনকে বাঁচাতে শেষ চেষ্টা করতে চাই।”

দুঃসময়ের এই মরণদ্বারপ্রান্তে দাঁড়িয়ে লজ্জা-সংকোচ ভুলে তিনি দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা প্রার্থনা করেছেন। সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ফারুকী এখন কেবল আল্লাহর রহমত ও মানবিক মানুষের সাহায্যের অপেক্ষায় আছেন।

দেশের সর্বস্তরের মানুষের প্রতি বিনীত আবেদন—আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির এই বিশ্বস্ত ছায়াসঙ্গী, খলিফা ও সেবক মাওলানা এনামুল হাসান ফারুকীর জন্য দোয়া করুন। যার যার অবস্থান থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার একটি সাহায্যই এই নিবেদিতপ্রাণ মানুষের জীবন রক্ষার শেষ অবলম্বন হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top