হাসনাত, ভারতীয় গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ,

হাসনাতের জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং উপহার দিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত।”

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি উপজেলার ইসলামপুর গ্রামে।

গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে হাসনাত আরও বলেন, “আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেবো, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত।”

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top