হেফাজতের ১৭৬ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে মর্মে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বুধবার আমিরে মজলিম মাওলানা মামুনুল হক ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত ২২৪টি মিথ্যা মামলার মধ্যে ১৭৬টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে মর্মে আশ্বস্ত করলেন মাননীয় আইন উপদেষ্টা। যার মধ্যে বি-বাড়িয়ার ৭১টি মামলার মধ্য হতে ৬৯টি রয়েছে।
তিনি আরো জানান, অবশিষ্ট মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করবেন বলে কথা দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি আরো বলেছেন, আমরা সহযোগিতাই করতে চাই।




