আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটি নিম্নকক্ষে আংশিক অনুপাতিক (Partial PR) ও উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক (Full PR) প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।




